নিউজটাইম ওয়েবডেস্ক : নিয়োগ দূর্নীতি মামলায় জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের নেতা পার্থ চট্টোপাধ্যায়।তাঁর বাড়ি থেকে পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ অর্থ।পার্থ চট্টোপাধ্যায়’কে বহিষ্কার করেছে তৃণমূল। দল ঝেড়ে ফেললেও, পার্থ ঝেড়ে ফেলতে পারছেন না দলকে। গ্রেফতার হওয়ার পরেও তৃণমূলের হয়ে কথা বলেছেন তিনি। আজই একই সুরে গাইলেন।
তৃণমূলকে ডিসেম্বরের ডেডলাইন দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।ডিসেম্বরের ১২, ১৪ ও ২১ তারিখ রাজ্যে ধামাকা হবে, এমনই বলেছিলেন তিনি। আজ ১২ তারিখ, পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে তোলা হয়েছে। গাড়ি থেকে নেমে তিনি সাংবাদিকদের বলেন, ‘কেউ তৃণমূলের ক্ষতি করতে পারবে না।’তবে শুভেন্দু অধিকারীর দেওয়া ডেডলাইন মেনে আজ কী সত্যিই কিছু হবে? সেই নিয়ে রাজ্য-রাজনীতিতে চলছে জোর তরজা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

