নিউজটাইম ওয়েবডেস্ক : বিদায় রোনাল্ডো। বাই বাই পর্তুগাল। মরক্কোর ইতিহাস গড়ার রাতে বিশ্বকাপ থেকে বিদায় নিলো পর্তুগাল। রোনাল্ডো- ব্রুনো কার্নান্ডেজদের ১-০ গোলে হারালো মরক্কো। প্রথম আফ্রিকান দেশ হিসাবে বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিলো ওয়ালিদ রেগরাগুইয়ের দল। কাতারের বালিয়াড়িতে লাল বিপ্লব ঘটালেন হাকিমিরা।
রক্ষণ আঁটোসাঁটো। ঝড়ের গতিতে প্রতি আক্রমন। এই ফর্মুলাতেই পরপর অঘটন ঘটিয়েছে মরক্কো। বেলজিয়াম, স্পেনকে হারানো। ক্রোয়েশিয়াকে আটকে দেওয়া। লড়কে লেঙ্গে মনোভাবেই সাফল্য। পর্তুগাল ম্যাচেও অ্যাটলাস সিংহ গর্জন। বিরতির আগে এন নাসিরির গোল। স্পট জাম্প মনে করালো টপ কর্মের সিআর সেভেনকে। ডাগ আউটে বসেই গোলটা দেখতে হলো রোনাল্ডোকে। আগের ম্যাচের মতো এ ম্যাচেই কোচ ফার্নান্দো স্যান্টোস ডাগ আউটেই দেখেছিলেন রোনাল্ডোকে। দ্বিতীয়ার্ধে মাঠে নামালেন। ততক্ষণ রক্ষণে তালাবদ্ধ করে ফেলেছে মরক্কো। সেই তালা খোলার চাবি খুঁজে পাওয়া গেল না।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

