নিউজটাইম ওয়েবডেস্ক : ভ্যাকসিন বুস্টার ডোজের নাম নথিভুক্ত করার টোপ দিয়ে ব্যাঙ্ক থেকে লক্ষাধিক টাকার প্রতারণা হল দিনে দুপুরে।গত ৭ তারিখে নেতাজি নগরের বাসিন্দা নির্মল কুমার সেন নামে এক বৃদ্ধকে স্বাস্থ্য দফতরের নামে ফোন করে একজন বলেন; তাদের বাড়ির ঠিকানা দিতে, বুস্টার ডোজ সংক্রান্ত কিছু কাজ করতে হবে। বৃদ্ধ কিছু না বুঝেই বাড়ির ঠিকানা দিয়ে দেন। সেই ঠিকানা নিয়ে দুজন তাদের বাড়ি যান, এবং বলেন বুস্টারডোজ নিতে হলে তাদের নম্বরে একই লিঙ্ক যাবে। সেই লিঙ্কই বুস্টার ডোজের গেটপাস।
যথারীতি বৃদ্ধের ফোনে লিঙ্ক যায়, সরল মনে সেই লিঙ্ক প্রেস করেন বৃদ্ধ।ব্যাস, সর্বনাশের শুরু।সন্ধ্যে বেলা থেকে ব্যাংকের ম্যাসেজ আসতে থাকে তাদের ফোনে। পরবর্তীকালে ব্যাংকের লোকের সাথে কথা বলে জানা যায় মোবাইল ব্যাংকিং’এ তাদের লক্ষাধিক টাকা সহ ফিক্স ডিপোজিট পুরোটাই কেউ তুলে নিয়েছে। এরপর অসহায় বৃদ্ধ নেতাজি নগর থানার পুলিশের দ্বারস্থ হয়েছে। সাইবার সেলে দায়ের করেছেন অভিযোগ। সিসিটিভি ফুটজ দেখে অপরাধীদের ধরার চেষ্টা করছে পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

