নিউজটাইম ওয়েবডেস্ক : বছর ঘুরলে পঞ্চায়েত ভোট।তার আগে যেন রাজ্যে জমানো হিংসার প্রমাণ পেঁয়াজের পরতের মতো উঠে আসছে। এমন এক দিনও যাচ্ছে না, যেদিন রাজ্যের অন্দর থেকে বোমা উদ্ধার হচ্ছে না। বাংলা কী তাহলে বোমার স্তূপে? উত্তর নেই রাজ্যবাসীর কাছে। শুধু সামনে রয়েছে ধারাবাহিক কিছু ঘটনা। শনিবার সকালও ব্যতিক্রমী হল না।
পঞ্চায়েত ভোটের আগে ভাঙরে ফের চাঞ্চল্য ছড়াল। শনিবার সকালে ভাঙড়ের আলাকুলিয়াতে বোমা উদ্বার হয়।চারটি তাজা বোমা উদ্বার হয় এই ভোগালি ১ গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এর আগে এমন ঘটনা এই এলাকার মানুষ দেখেনি বলেনি দাবি তাদের। ঘটনার খবর পেয়েই কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কে বা কারা এই বোমা রেখে রেখে গেল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

