নিউজটাইম ওয়েবডেস্ক : মহাকাব্যিক ম্যাচে রুদ্ধশ্বাস জয় মেসিদের। ডাচদের প্রতিশোধের আগুন নিভিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা। প্রতি মিনিটে টান টান লড়াই। লুসেল স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচ টেক্কা দেবে ওয়েব সিরিজের থ্রিলারকেও। ১২০ শেষে ফুটবল দেবতার আর্শীবাদ নিয়ে মাঠ ছাড়লেন মেসিরা। ম্যাচের শুরু থেকেই রক্ষণকে মজবুত করে আক্রমণে উঠার রণকৌশল নিয়েছিল দুই দল। মেসির জন্য জোনাল মার্কিন রেখেছিলেন ডাচ কোচ ভ্যান গল। কিন্তু ৩৫ মিনিটে তার সাজিয়ে দেওয়া বল থেকে নীল সাদা বাহিনীকে এগিয়ে দিলেন মোলিনা।
৭৩ মিনিটে মেসি ম্যাজিকে ২-০ হল। মনে হচ্ছিল সেমিফাইনালে উঠেই গেল স্কালোনির দল। ২ গোলে পিছিয়ে থেকেই ঝড় তুলল কমলা বাহিনী। ৮৩ মিনিটে উইঘস্ট এক গোল শোধ করতেই রক্তের স্বাদ পেয়ে যায় ডিপেই’রা। মুহুর্মুহু আক্রমনে ব্যাতিব্যস্ত করে দিলেন রোমেরো, ওটামেন্ডিদের। ম্যাচ জমিয়ে দিয়ে ইনজুরি টাইমের শেষ সেকেন্ড ফটোফিনিশ করে ২-২ করলেন সেই উইঘস্ট। ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে, কিন্তু কাঙ্খিত গোল করতে পারল না দুই দলই। ক্লাইম্যাক্সে পৌছাল ম্যাচ। টাইব্রেকারে নায়ক আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ। তার দাস্তানাতেই থেমে গেল ডাচদের যাবতীয় লড়াই। দুটি অনবদ্য সেভ করলেন। অন্যদিকে মাথা ঠান্ডা রেখে বল জালে জড়ালেন মেসি-লাইতারো মার্টিনেজ। ৪-৩ ম্যাচ জিতে সুপার সেমিতে স্কালোনির দল। স্বপ্নপূরণের থেকে আর মাত্র ২ ধাপ দূরে মেসি বাহিনী।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

