আজ ফের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে।
গরু পাচার মামলায় সিবিআই এর হাতে ধৃত অনুব্রত মণ্ডল বর্তমানে জেল হেফাজতে রয়েছেন।
গত ৩০ শে নভেম্বর কলকাতা উচ্চ আদালতে আর জামিনের আবেদন করেছিলেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল। আগামী ১৬ই ডিসেম্বর ওই জামিনের আবেদনের ভিত্তিতে কলকাতা উচ্চ আদালতে শুনানি রয়েছে।
যেহেতু কলকাতা উচ্চ আদালতে জামিনের আবেদন করা হয়েছে তাই আজ আর নতুন করে তার জামিনের আবেদন করা হবে না বলেই আইনজীবী সূত্রে খবর।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

