নিউজটাইম ওয়েবডেস্ক : মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি। হুগলির চুঁচুড়ার সায়রা মোড় এলাকার ঘটনা। অভিযোগ গতকাল রাতে দোকানের পেছন দিকের দেওয়াল কেটে শতাধিক মোবাইল ফোন অর্থাৎ যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকার জিনিস চুরি হয়। আজ সকালে দোকান খুলতে এসেই নজর পরে দোকান মালিকের।
এরপর খবর দেওয়া হয় চুঁচুড়া থানায়। সঙ্গে সঙ্গেই ছুটে আসে চুঁচুড়া থানার পুলিশ। পুলিশ তদন্তে নেমেই সিসিটিভি ফুটেজ খুঁজতে গিয়ে দেখেন রাত বারোটার পর সিসিটিভি বিকল হয়ে যায় বা বিকল করে দেওয়া হয়। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

