নিউজটাইম ওয়েবডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে মাঠে নামার আগেই ম্যাচ জিতল পর্তুগাল। সুইজারল্যান্ডকে ৬-১ গোলে হারালেন পেপেরা। সৌজন্যে গনজালো র্যামস। রোনাল্ডোকে বেঞ্চে রেখে র্যামসকেই এদিন প্রথম একাদশে রেখেছিলেন স্যান্টোস। মান রাখলেন পর্তুগালের নয়া তারকা । ৭২ মিনিটে তিনি মাঠ ছাড়ার আগে সেরে ফেললেন হ্যাটট্রিক। ১৭ মিনিটে তার গোলেই জয়যাত্রা শুরু পর্তুগিজদের। এর পর পেপে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা পর্তুগাল দ্বিতীয়ার্ধে আরও আক্রমনাত্বক হয়ে মাঠে নামল।
সুইসদের তখন ম্যাচ দেখা ছাড়া উপায় ছিল না। ফর্মের অশ্বমেধে সওয়ার র্যামোস নিজের দ্বিতীয় ও তৃতীয় গোল করলেন অসম্ভব বুদ্ধিমত্তার সঙ্গে। এর মাঝে গুয়েরিরো স্কোরবুকে নিজের নাম তুলে নিলেন। সান্ত্বনা পুরস্কারের মত সুইজারল্যান্ডের আকানজি একটি গোল করলেন । ৭৩ মিনিটে রোনাল্ডো নেমে একটি গোল করলেন। কিন্তু অফসাইডে তা বাতিল হল। সুইসদের কফিনে শেষ পেরেকটি পুতলেন পরিবর্ত ফুটবলার রাফায়েল লিয়াও। ম্যাচ জিতে শেষ আটে চলে গেলেন রোনাল্ডোরা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

