নিউজটাইম ওয়েবডেস্ক : শীতের শুরু হয়েছে অনেকদিন। এই সময় অধিকাংশেরই একই সমস্যা।ত্বক ফেটে যাওয়া।যাদের তবুও নর্মাল টু অয়েলি স্কিন, তাঁদের সমস্যা কম। কিন্তু যাদের ড্রাই স্কিন, প্রত্যেক শীতেই তাঁদের অভিজ্ঞতা একই থাকে।শীতে কীভাবে এই শুষ্ক ত্বকের হাত থেকে বাঁচবেন, জেনে নিন।
বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালে ত্বকের একটু বেশি যত্নের প্রয়োজন হয়। শুধুমাত্র ময়েশ্চরাইজিং নয়, খেয়াল রাখতে হবে আরও কয়েকটি বিষয়ে। প্রথমত, শীতকালেও যথেষ্ট জল খেতে ভুলবেন না। যতটা পারে জল-ফল খান। স্ক্রাবিং: শীতে স্ক্রাবিং করতে ভুলবেন না। প্রত্যেক সপ্তাহে অন্তত তিন দিন নিয়ম মেনে স্ক্রাবিং করুন। এই স্ক্রাবিং আপনার চেহারার মৃত চামড়া সরিয়ে ত্বকে ঔজ্জ্বল্য আনবে। ফেস ওয়েল: শীতকালে ঘুমোতে যাওয়ার আগে মুখে ফেস ওয়েল ব্যবহার করার চেষ্টা করুন। এই ফেস ওয়েল আপনার ত্বককে গভীরে গিয়ে ময়েশ্চার করবে। সকালে উঠে নিজেকে সতেজ মনে হবে। সিরাম: ত্বককে গভীর থেকে ভালো রাখতে হলে সিরাম ব্যবহার করুন রোজ। সিরাম আপনার চেহারায় যথাযথ পুষ্টি দেবে এবং ত্বককে সতেজ ও তরতাজা রাখবে। প্রত্যেকদিনই এক থেকে দুই বার এই সিরাম ব্যবহার করতে পারবেন। ময়েশ্চরাইজার: শীতে ত্বক ভালো রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব ময়েশ্চরাইজিং। প্রত্যেকদিন মুখ ধুয়ে ভালো কোনও ময়েশ্চরাইজার ব্যবহার করুন। প্রয়োজনে দিনে দু-তিনবার ময়েশ্চরাইজার ব্যবহার করতে পারেন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

