নিউজটাইম ওয়েবডেস্ক : আবারও তৈরি হচ্ছে নিম্নচাপ।বঙ্গোপসাগরে বুধবার ঘূর্নাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে নিম্নচাপে। কতটা প্রভাবিত হবে বাংলা? আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই নিম্নচাপের অভিমুখ বাংলা নয়। এই নিম্নচাপ গিয়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশ-তামিলনাড়ু উপকূলে।
বৃহস্পতিবারেই এই নিম্নচাপ তামিলনাড়ু পৌঁছবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গে সরাসরি এই নিম্নচাপের প্রভাব পড়বে না বলে জানিয়েছে মৌসম ভবন। তবে বঙ্গে শীতের মুখে বাধা হয়ে দাঁড়াতে পারে এই নিম্নচাপ। অর্থাৎ জাঁকিয়ে শীত পেতে আরও খানিকটা অপেক্ষা করতে হবে বঙ্গকে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

