নিউজটাইম ওয়েবডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এবার ‘ফুচকা’ ও ‘ঝালমুড়ি’ খেতে চাইলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। রাজ্য রাজনীতিতে ‘ফুচকা-ঝালমুড়ি’ একসময় জোর চর্চা হয়েছিল। কিন্তু সে বিষয়টি একেবারে উড়িয়ে দিয়ে মেট্রোর স্বার্থে মমতার সাথে ফুচকা-আলুকাবলি খেতে চাইলেন এই বিজেপি সাংসদ ।
বৃহস্পতিবার সন্ধ্যেয় ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। সাথে ছিলেন বাবুল সুপ্রিয়ও। এদিন বাবুলকে মেট্রো দেখভালের দায়িত্ব দেন রেলমন্ত্রী। তিনি জানান, “কিছু জায়গায় জমি সমস্যা আছে। সেখানে রাজ্য সরকারের সাহায্য দরকার। আশা করব, সরকার সাহায্য করবে। ভালো সাহায্য পেলে বাকি মেট্রো প্রকল্পগুলি তাড়াতাড়ি শেষ করতে পারব।” সেকথা মাথায় রেখেই এবার রাজ্য সরকারের সাথে কথা বলতে চান বাবুল। এদিন বাবুল বলেন, মেট্রো প্রকল্পের জমি নিয়ে কিছু সমস্যা হয়েছে। সেই সমস্যা মেটাতে প্রয়োজনে তিনি আরও একবার মুখ্যমন্ত্রীর কাছে যেতে রাজি। যদি দিদি নবান্নে সময় দিতে না পারেন তিনি ফুচকা বা আলুকাবলি খেয়ে ইকোপার্কে এমনকি গাড়িতেও তাঁর সাথে মিটিং করতে রাজি। এখানেই শেষ না করে তিনি আরও বলেন, “ইগো হার্ট হলে উনি অনেকসময় সাহায্য করতে চাননা। আশা করি এক্ষেত্রে এরকম কিছু তিনি করবেননা। কারণ ইস্ট-ওয়েস্টের অনেক কাজ বাকি আছে।”Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

