নিউজটাইম ওয়েবডেস্ক : মরুদেশে সাম্বা ঝড়। দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হেলায় হারিয়ে শেষ আটে ব্রাজিল। ঘন্টাখানেক আগে প্রতিবেশি জাপান যে লড়াইটা করেছিল তার সিকিভাগও করতে পারল না কোরিয়ানরা। ম্যাচের শুরু থেকে শুধুই হলুদ সবুজ জার্সিধারীদের দাপট। প্রথমার্ধেই ৪ গোল দিল ব্রাজিল, দ্বিতীয়ার্ধে কিছুটা ভদ্রস্থ দেখাল কোরিয়ানদের। ৭৬ মিনিটে সেউং হো সান্ত্বনার গোলটি করলেন। চোট কাটিয়ে প্রথম একাদশে ফিরলেন নেইমার। ফলে তিতের দলের আক্রমণভাগ হয়ে উঠল শানিত তরোয়াল ৷
৬ মিনিটে ভিনিসিয়াস গোলের খাতা খুললেন, ১২ মিনিটে এবারের বিশ্বকাপে প্রথম গোলটি করলেন নেইমার। এরপর সংঘবদ্ধ আক্রমনে ব্যবধান বাড়ালেন রিচার্লিসন, পাকুয়েতা। ক্যাসিমেরো, রাফিনিয়াদের খেলায় সেই পরিচিত লাতিন শিল্পের ছোয়া, যার সামনে দিশেহারা হয়ে গেল কোরিয়ানরা। ক্যামরুন ম্যাচ যে অঘটন ছিল তা বুঝিয়ে দিল তিতের ছেলেরা। পাসিং ফুটবল থেকে গতি স্কিলের মিশেলে ভিনিসিয়াস, রিচার্লিসনদের খেলায় আগুনে মেজাজ। সেলেকাওদের নব যৌবনের দূতরা কিন্তু স্বপ্ন দেখাচ্ছেন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

