নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার সকালে অগ্নিকাণ্ড গড়িয়ায়। আগুন লাগল গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় একটি বাড়িতে।আজ সকালে স্থানীয়রা ওই বাড়িতে আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেয়। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৫টি ইঞ্জিন। তড়িঘড়ি আগুন নেভানোর কাজ শুরু হয়েছে।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ওই বাড়িতে পরপর বেশ কিছু পকেট ফায়ার হয়েছে। জানা গিয়েছে, বাড়িটির তিন তলায় স্পিকার তৈরির কারখানা চলে। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। যদিও সঠিক কারণ জানা যায়নি এখনও। বিক্ষিপ্ত অগ্নি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

