নিউজটাইম ওয়েবডেস্ক : পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স। রবিবার পর্যাপ্ত প্রাধান্য রেখেই পোলিশদের হারাল বিশ্বচ্যাম্পিয়নরা। জোড়া গোল এমবাপের। প্রথমার্ধের শেষ দিকে গোল করেন অলিভার জিরু। ৭৪ মিনিটে ২-০ করেন কিলিয়ান এমবাপে। শেষ লগ্নে এমবাপের আরও একটি গোল।
লেওয়ানোডস্কিকে সামনে রেখে পোলিশদের আক্রমণের ছক বানচাল হয়ে যায় ফ্রান্সের রক্ষণের সামনে। উল্টোদিকে জিরু, এমবাপে, প্রিয়াজম্যানদের ত্রিফলা আক্রমণ রুখতে হিমসিম খেল পোলিশ রক্ষণ। এমবাপেকে আটকাতে রীতিমত অসহায় লাগল পোলিশদের। তারই মধ্যে শেষ লগ্নে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন লেওয়ানোডস্কি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

