TOKYO, JAPAN - JANUARY 21: The Olympic rings are seen outside the New National Stadium in Tokyo on January 21, 2020 in Tokyo, Japan. (Photo by Clive Rose/Getty Images)
নিউজটাইম ওয়েবডেস্ক : এই মুহূর্তে করোনা ভাইরাসে আতঙ্কিত গোটা দেশ। দিনের পর দিন বেড়েই চলেছে এই ভাইরাসে সংক্রমন ও মৃতের সংখ্যা। এরই মধ্যে অলিম্পিকের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছিল টানাপড়েন। এবার তা নিয়েই বড়সড় সিদ্ধান্ত ঘোষনা করলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের কথায় চরম প্রতিকূলতা সত্ত্বেও নির্ধারিত সূচি অনুযায়ী অলিম্পিকের আয়োজন হবে। এবাং স্থান হিসাবে এখনও পর্যন্ত টোকিও-তেই স্থির থাকার সিদ্ধান্ত জানিয়েছে অলিম্পিক কমিটি।
চলতি বছরের শুরু থেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে চিন। চিনের বাইরের দেশেও ছড়িয়েছে এর সংক্রমন। এখনও পর্যন্ত চিনে করোনা প্রাণ কেড়েছে অন্তত ১৫০০ জনের। জাপানে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১। সংকটজনক অবস্থায় রয়েছেন আরও ২ জন। আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। চিনের বাইরে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্তত ২৫টি দেশে। সমগ্র দেশে এইভাবে করোনার সংক্রমন ছড়িয়ে বড়সড় প্রশ্নের মুখে পড়ে আসন্ন অলিম্পিক। প্রসঙ্গত, জুলাই-এ টোকিওতে অলিম্পিকের আয়োজন হওয়ার কথা রয়েছে। কিন্তু করোনার প্রকোপ যেভাবে দিনের পর দিন বেড়ে চলেছে তাতে আদৌ নির্ধারিত সময় এবং নির্ধারিত স্থানে অলিম্পিক হবে কী না তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে শুক্রবার প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং পরে অলিম্পিক কমিটির তরফে জানিয়ে দেওয়া হয়, এখনও পুরোপুরি নিরাপদ রয়েছে টোকিও। তাই অলিম্পিক স্থগিত রাখা বা সরিয়ে নিয়ে যাওয়ার কোন প্রশ্ন এই মুহূর্তে নেই। তবে আয়েজকদের অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছে অলিম্পিক কমিটি। চলতি বছর অলিম্পিকে অংশগ্রহন করতে চলেছেন ২০০ টি দেশ থেকে প্রায় প্রায় ১১০০ অ্যাথলিট। তাই অলিম্পিকের আবহে করোনা যো কিছুটা হলেও থাবা বসাতে পারে, সেই আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছেনা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

