নিউজটাইম ওয়েবডেস্ক : গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। মালদা জেলার হরিশচন্দ্রপুর থানা এলাকার তুলসীহাটার মস্তান মোড়ের ঘটনা। মৃত ওই ছাত্রীর নাম স্নেহা সাহা, বয়স ১৮। পরিবার সূত্রে জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণীর ছাত্রী স্নেহার বান্ধবী ছিল বিহারের আজিমনগরের বাসিন্দা জ্যোতি শা। তুলসিহাটায় দাদুর বাড়িতে থাকতেন স্নেহার বান্ধবী জ্যোতি শা। সেখানে থেকেই পড়াশোনা করত। একই সঙ্গে পড়াশোনা করত দুই বান্ধবী। বান্ধবী জ্যোতি শা কিছু দিন আগে বিয়ের জন্য তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় বাড়ির অমতে।
এই ঘটনায় জ্যোতির বাবা মনোজ শা ক্রমাগত দায়ী করতে থাকে স্নেহাকে। ফোন করে দেওয়া হয় বিভিন্ন রকম হুমকি। এমনকি ঘরবাড়ি ভাঙা থেকে শুরু করে আর্থিক ভাবে চাপ দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, সেই মানসিক চাপ সহ্য না করতে পেরে আত্মঘাতী হয়েছে স্নেহা। ঘটনাস্থলে এসেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজে। সমগ্র ঘটনায় শোকের ছায়া এলাকায়।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

