ফ্রি-ফায়ার গেম খেলতে নিষেধ করায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ষষ্ঠ শ্রেণীর ছাত্রর । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডায়মন্ড হারবার থানার দক্ষিন কুলেশ্বর গ্রামে। বছর ১২-র মৃত কিশোর দেবপ্রসাদ সর্দার ।
মৃত কিশোরের পরিবারের লোকজন জানায়, বেশ কয়েক বছর ধরে অনলাইন গেমে আসক্ত হয়ে পড়েছিল ১২ বছরের দেবপ্রসাদ সর্দার। এ নিয়ে পরিবারের লোকজন পড়াশোনাতে ক্ষতি হচ্ছে বলে তাকে গেম খেলতে নিষেধ করে। এমনকি তার থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়াও হয় সেই সময় । অভিমানে মোবাইল ফোন ভেঙে ফেলে ওই কিশোর । পরে আবারও মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেম খেলতে থাকে ষষ্ঠ শ্রেণীর ছাত্র দেবপ্রসাদ সর্দার । গত মঙ্গলবার আবারও পরিবারের লোকজন অনলাইন গেম খেলতে নিষেধ করে কিশোরের থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে বকাবকি করেন পরিবারের লোকজন । এর পরেই বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই কিশোর। পরে পরিবারের লোকজন জানতে পারলে তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। অন্যদিকে কিশোরের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠায় ডায়মন্ড হারবার থানার পুলিশ।
অন্যদিকে মৃত কিশোরের পরিবারের লোকজন জানায়, অনলাইন গেমের প্রভাবে নষ্ট হচ্ছে বর্তমান সময়ের শিশুদের শৈশব। তাই অবিলম্বে অনলাইন গেম বন্ধ করা উচিত।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

