নিউজটাইম ওয়েবডেস্ক : নাটকে ভরা ম্যাচে ফ্রান্সকে হারিয়ে দিল তিউনিশিয়া । শেষ ষোলো নিশ্চিত করা ফ্রান্স এদিন প্রথম একাদশের ৯ জন ফুটবলারকে বিশ্রাম দিয়ে মাঠে নেমেছিল। তার ফল ভুগতে হল দিদিয়ের দেশঁকে। প্রথমার্ধ গোলশুন্য। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ওয়াহাবি খাজরি গোল করে তিউনিশিয়াকে এগিয়ে দেয়। এর পর আক্রমণে এমবাপে, গ্রিজম্যান ও দেম্বেলেকে মাঠে নামিয়ে দেন দেশঁ। ফলে আক্রমণের ঝড় উঠল তিউনিশিয়া রক্ষণে।
ম্যাচের শেষ মুহুর্তে গ্রিজম্যানের পা থেকে গোলও হল একটি। কিন্তু অফসাইডের ফাঁদে তা বাতিল হয়ে যায়। ফলে নক আউটে যেতে না পারলেও গ্রুপের শেষ ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে শান্তনা পুরস্কার নিয়ে বাড়ি ফিরবেন তিউনিশিয়ার ফুটবলাররা। অপর ম্যাচে ডেনমার্ককে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছল আস্ট্রেলিয়া।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

