নিউজটাইম ওয়েবডেস্ক : বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। এর আগেই শহরতলি ও জেলার কোনা কোনা থেকে কখনও উদ্ধার হচ্ছে বেআইনি আগ্নেয়াস্ত্র, আবার কখনও উদ্ধার হচ্ছে তাজা বোমা।বারংবার একই ঘটনার পুনরবৃত্তি তালিকা আকারে প্রকাশ করা যেতে পারে। আবারও পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করল বিস্ফোরক।
মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ মেঘনা জুটমিলের পরিত্যক্ত কোয়ার্টারে হানা দেয়। সেখান থেকে পুলিশ ৩ জনকে পাকড়াও করেছে। ধৃতদের নাম রাহুল ঠাকুর, সিকেন্দার দাস ও সুমিত দাস। ধৃতদের কাছ থেকে পুলিশ একটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

