নিউজটাইম ওয়েবডেস্ক : পঞ্চায়েত ভোটের আগেই হাওয়া গরম কোচবিহার। ২০১৮-র পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে তৃণমূলের প্রথম সারির নেতারা আগামী পঞ্চায়েত নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দিলেও, নিচু তলার কর্মীদের কার্যত সুর উল্টো । আগামী পঞ্চায়েত ভোটে তুফানগঞ্জ-২ নং ব্লকে বিজেপি যাতে প্রার্থী দিতে না পারে তার ব্যবস্থা করার হুঁশিয়ারি ব্লক তৃণমূল সহ-সভাপতির গলায়।
মঙ্গলবার নিশীথ প্রামানিককে গ্রেফতারের দাবিতে কোচবিহার জেলার তুফানগঞ্জ-২ ব্লক বিডিও অফিসের সম্মুখে মাইক যোগে অবস্থান বিক্ষোভের আয়োজন করে তৃণমূল। মঙ্গলবার এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল আইএনটিইউসির সভাপতি পরিমল বর্মন ও জেলা কৃষাণ খেতমজুরের সভাপতি খোকন মিয়া সহ ব্লক তৃণমূল সভাপতি চৈতি বর্মন বড়ুয়া । জেলা নেতাদের পাশে দাড়িয়ে কার্যত বিজেপির বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে তুফানগঞ্জ-২ ব্লক তৃণমূলের সহ-সভাপতি নিরঞ্জন সরকার বলেন, আগামী পঞ্চায়েত ভোটে বিজেপি যেতে প্রার্থী দিতে না পারে তার ব্যবস্থা করতে হবে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

