নিউজটাইম ওয়েবডেস্ক : পশ্চিম বর্ধমানের কুলটি কলেজে মঙ্গলবার দুপুরে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ বেধে যায় । যার ফলে আহত হয় একাধিক পড়ুয়া এবং একজন কলেজ কর্মী । মঙ্গলবার সকাল থেকে কলেজ প্রাঙ্গনে বাম ছাত্র সংগঠন এসএফআই’এর তরফে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল ।
এই রক্তদান শিবির’কে কেন্দ্র করে কলেজের আরেক ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে বচসা বাঁধে। বচসার জেরে শুরু হয় হাতাহাতি। থেকে সংঘর্ষে জড়িয়ে যায় দুই পক্ষ। যার ফলে আহত হয় একাধিক । ঘটনার খবর পেয়ে কুলটি থানার পুলিশ কুলটি কলেজ প্রাঙ্গনে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে । তবে কুলটি কলেজ জুড়ে এখনও রয়েছে উত্তেজনা ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

