নিউজটাইম ওয়েবডেস্ক : ফের বাইসন লোকালয়ে।এবারে ধূপগুড়ি ব্লকের কালীরহাট,টুকলিমারি এলাকায় দাপিয়ে বেড়াতে দেখা গেল পূর্ন বয়স্ক বাইসনকে। সকালে বাইসনকে দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে খবর,বাইসনটি প্রথমে কালীরহাট হাইস্কুলের পেছন দিকে কৃষি জমিতে দাপিয়ে বেড়ায়।পরে সেখান থেকে গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের টুকলিমারির দিকে যায়।
বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড ও ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। উৎসুক জনতাকে নিরাপদে সরিয়ে দেওয়ার চেষ্টাও করা হয়, কিন্তু তা অনেকাংশেই ব্যর্থ হতে হয়েছে। অনুমান সোনাখালি জঙ্গল হয়ে বাইসনটি লোকালয়ে চলে এসেছে। ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা বাইসনটির ওপর নজর রেখেছে এবং জঙ্গলে ড্রাইভ করার চেষ্টাও চালাচ্ছে।তবে তা সম্ভব না হলে ঘুমপাড়ানি গুলিও চালানো হতে পারে বলে সূত্রে জানা গিয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

