নিউজটাইম ওয়েবডেস্ক : উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের নক আউটের টিকিট কেটে ফেলল পর্তুগাল। কঠিন ম্যাচে ২-০ গোলে অনায়াস জয় পেল পর্তুগিজরা। ৯০ মিনিটের লড়াইয়ে রোনাল্ডো-সুয়ারেজ কেউই পুরো সময় মাঠে থাকলেন না। কিন্তু শেষ হাসি হাসলেন সিআরসেভেন। সুয়ারেজকে রিজার্ভ বেঞ্চে রেখেই পর্তুগালের বিরুদ্ধে খেলতে শুরু করে উরুগুয়ে। প্রথমার্ধ বেশ সাদামাটা।
তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়াল পর্তুগাল। ৫৪ মিনিটে প্রথম গোল ব্রুনো ফার্নান্ডেজের। তবে প্রথমে গোলটি দেওয়া হয়েছিল রোনাল্ডোকেই। পিছিয়ে পড়ে ৭২ মিনিটে সুয়ারেজকে নামালেন দিয়েগো আলোনসো । কিন্তু ততক্ষণে জয়ের গন্ধ পেতে শুরু করে দিয়েছে পর্তুগিজরা। রোনাল্ডো-ফেলিক্সদের তুলে ডিফেন্সে ঝাঁপ নামিয়ে দিলেন স্যান্টোস। উল্টে ম্যাচের অতিরিক্ত সময়ে ভার থেকে পেনাল্টি উপহার পেয়ে স্কোর লাইন ২-০ করলেন ব্রুনোই। পর পর দুই ম্যাচে জয় পেয়ে এক ম্যাচ বাকি থাকতেই ফ্রান্স-ব্রাজিলের সঙ্গে থ্রি কোয়ার্টারে পা রাখল পর্তুগাল।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

