নিউজটাইম ওয়েবডেস্ক : পরিণীতার পর এবার এক নতুন ‘ধর্মযুদ্ধ’ রাজ চক্রবর্তীর সামনে। শুক্রবার সেই ধর্মযুদ্ধের কাহিনী শোনালেন স্বয়ং পরিচালক। পরিনীতার রেশ কাটতে না কাটতেই নিজের কথা রেখে ফের নতুন ছবি ট্রেলার রিলিজ করে আলোড়ন তৈরি করলেন রাজ।
এই ছবিতে অস্থির সময়ের গল্প বলতে চেয়েছেন পরিচালক। ছবির কাহিনী প্রসঙ্গে রাজ চক্রবর্তী বলেন, “বর্তমান পরিস্থিতিতে এত হানাহানি, হিংসা, বিদ্বেষ- সবটাই যে হয়ে চলেছে তার নেপথ্য ঠিক কী কারণ রয়েছে? মানুষ জেনে ইচ্ছাকৃত সবটা করছে নাকি সবটাই ঘটে যাচ্ছে! এই দোলাচলটাই তুলে ধরতে চেয়েছি ছবিতে।” শুক্রবার ট্রেলার মুক্তির দিন প্রযোজনা সংস্থার তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পরিচেলক রাজ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন শুভশ্রী, পার্ণো মিত্র, স্বাতীলেখা সেনগুপ্ত। এই ছবিতে কাজ কারার সুযোগ পেয়ে অত্যন্ত খুশি শুভশ্রী ও পার্ণো। ছবিতে অভিনয় প্রসঙ্গে স্বাতীলেখা বলেন, বহুদ্ন থেকেই এই ধরনের চিত্রনাট্যের অপেক্ষায় ছিলাম। আগামী ২৮ মার্চ মুক্তি পাবে ‘ধর্মযুদ্ধ’।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

