নিউজটাইম ওয়েবডেস্ক : কাতারের কাপযুদ্ধে প্রথম দল হিসাবে নক আউটের টিকিট নিশ্চিত করল ফ্রান্স। ডেনমার্কের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল গত বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বারুদ মজুত থাকলেও ড্যানিশ ডিনামাইটের বিস্ফোরণ হল না। এমবাপের যাদুতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ফরাসিরা। প্রথমার্ধে সুযোগ তৈরি করলেও গোল পেলেন না জিরু, দেম্বলেরা।
৬০ মিনিটে ডেনমার্কের দেওয়াল ভাঙলেন এমবাপে। সাত মিনিটের মধ্যেই এরিকসনের কর্ণার থেকে ড্যানিশদের সমতায় ফেরালেন ক্রিস্টেনসেন। গোল খেয়ে খোঁচা খাওয়া বাঘ হয়ে উঠল ফরাসিরা। ৮৫ মিনিটে জয়সূচক গোলটি করলেন এমবাপেই। ২ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শুধু নক আউটই নিশ্চিত করল না ফ্রান্স, দিদিয়ের দেঁশ-র দল বাকিদের হুঁশিয়ারিও দিয়ে রাখল।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

