নিউজটাইম ওয়েবডেস্ক : শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসব নিয়ে উত্তেজনা তুঙ্গে। সারা দেশের নেট নাগরিকরা বর্তমানে বিভিন্ন ভাগে বিভক্ত।সকলেই নিজের পছন্দমতো কোনও না কোনও দলকে সমর্থন করছেন। কাতারের বাইরেও চলছে লড়াই। সমর্থকদের লড়াই। সেই শান্ত লড়াই এবার পৌঁছল হাতাহাতিতে। একেবারে মাঠে নেমে মারামারি করলেন ব্রাজিল-আর্জেন্টিনা দলের সমর্থকেরা। আর সেই লড়াই দূর থেকেই দেখলেন রোনাল্ডো। বুঝলেন না তো? তাহলে খোলসা করে শুনুন।
বিশ্বজুড়ে এখন বিভিন্ন দলের প্রচুর সমর্থক।কেউ সমর্থন করছেন পর্তুগাল, কেউ সমর্থন করছেন মেক্সিকো, কেউ বা সমর্থন করছেন ফ্রান্স।এমন দর্শক, সমর্থক ভারতেও রয়েছে। তবে ভারতের দর্শকের সিংহভাগ দুই দলে বিভক্ত, আর্জেন্টিনা এবং ব্রাজিল।সামাজিক মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে, আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি পরে বহু সমর্থক নিজেদের মধ্যে মারামারি করছেন। আর রোনাল্ডোর জার্সি গায়ে এই পুরো ঘটনা দূর থেকে দাঁড়িয়ে দেখছেন এক ব্যক্তি। জানা গিয়েছে, কেরালায় এই ঘটনা ঘটেছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

