নিউজটাইম ওয়েবডেস্ক : দাম্পত্য অশান্তি থেকে মারধরের ঘটনা রাজ্যে অঝুহ ঘটছে। এবার মাত্রা ছাড়াল গৃহ-হিংসা। রাগের বশে স্ত্রীকে অ্যাসিড ছুঁড়ে মারলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে অশোকনগরের মানিকনগর খাসের মাঠ এলাকায়। পরিবারে অশান্তির জেরে স্ত্রী’এর সঙ্গে এই নৃশংস কাণ্ড ঘটিয়েছেন ঐ ব্যক্তি।
জানা গিয়েছে, গভীর রাতে দম্পতি কঙ্কন মল্লিক ও স্ত্রী সুস্মিতা মল্লিকের মধ্যে কলহ শুরু হয়। উত্তপ্ত বাকবিতণ্ডা হয় তাঁদের মধ্যে।এরই মাঝে হঠাতই বাথরুমে চলে যায় ওই মহিলার স্বামী। বেরিয়ে আসেন অ্যাসিডের বোতল হাতে। পলক না ফেলতেই বোতলে থাকা অ্যাসিড ছুঁড়ে দেয় স্ত্রী’কে লক্ষ্য করে।এরপর সুস্মিতা দেবী দৌড়ে প্রতিবেশীদের সে কথা জানান। প্রতিবেশীরাই তাঁকে হাবরা হাসপাতালে ভর্তি করেন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

