নিউজটাইম ওয়েবডেস্ক : রাত সাড়ে ৯টা নাগাদ বসিরহাট শাঁকচুড়ায় তৃণমূলের এক গোষ্ঠীর অফিসের সামনে আর এক গোষ্ঠীর ঝামেলা বাঁধার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বসিরহাট থানার পুলিস। অভিযোগ সেই সময় জেলা তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট আশরাফুল জামান বুলবুল নামে আরেক তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালালে প্রভাত সরকার নামে বসিরহাট থানার এক কনস্টেবলের পিঠে সেই গুলি লাগে।
সঙ্গে সঙ্গে আহত ওই পুলিস কর্মীকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে গিয়ে ৩০ জনকে গ্রেফতার করে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। এলাকায় উত্তেজনা থাকায় পুলিস পিকেট বসে।যদিও গোষ্ঠী দ্বন্দ্বের কথা অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

