নিউজটাইম ওয়েবডেস্ক : ছামনাবনীতে বোমা উদ্ধারের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল কার্যকরি সভাপতিকে গ্রেফতার করলো কুল্পি থানার পুলিশ। ধৃত প্রাক্তন তৃণমূল যুব’র কার্যকরী সভাপতি শাহাদাৎ পিয়াদা। গত রবিবার ছামনাবনী গ্রামের একাধিক জায়গা থেকে ২৪ টি তাজা বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে পুলিশ। এরপরেই রাতে শাহাদাৎ পিয়াদাকে গ্রেফতার করা হয়। তাঁর গ্রেফতারিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
কুল্পি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার বলেন, শাহাদাৎ পিয়াদার সাথে তৃণমূল কংগ্রেসের কোন যোগ নেই তিনি আই এস এফের কর্মী। অবশ্য ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির দাবী নস্যাৎ করে আইএসএফ নেতা বাহাউদ্দিন মোল্লা বলেন আইএসএফে দুষ্কৃতিদের কোন জায়গা নেই। তৃণমূল কংগ্রেস নিজেদের ব্যর্থতা ঢাকতে অস্বীকার করছে যে শাহাদাৎ পিয়াদা তাদের অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি নয়। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল কংগ্রেস আইএসএফের নামে দোষ দিয়ে নিজেরা বাঁচার চেষ্টা করছে ধৃত শাহাদাৎ পিয়াদা এলাকায় তৃণমূল যুব নেতা বলে পরিচিত। অবশ্য শাহাদাৎ পিয়াদার বাড়ির লোকজন জানায়, আগে তৃণমূল কংগ্রেসের গাজীপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ছিলেন বর্তমানে তিনি রাজনীতিতে সক্রিয় নন তাই চক্রান্ত করে তাকে গ্রেপ্তার করিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ধৃত শাহাদাৎ পিয়াদার বিরুদ্ধে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৯৯/৪০২, ২৫/২৭ ধারায় মামলা রুজু করে আজ ডায়মন্ড হারবার এ সি জে এম আদালতে পেশ করে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

