নিউজটাইম ওয়েবডেস্ক : ছাদ থেকে পা পিছলে নিচে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির।ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনার নামখানার হরিপুর এলাকায়। নতুন তৈরি ছাদে জল দিতে গিয়ে নিচে পড়ে যান বছর চল্লিশের ঐ ব্যক্তি। সেখানে নীচে রাখা লোহার রড গলায় ঢুকে গিয়ে মৃত্যু হয় তাঁর।পুলিশ জানিয়েছেন, মৃত ব্যক্তির নাম দিলীপ জানা, বয়স ৪০। পেশায় বিল্ডার্স ব্যবসায়ী তিনি।
ব্যবসার জন্য বাড়ির পাশে একটি নতুন দোকান ঘর তৈরী করছিলেন ওই ব্যক্তি। গত দুদিন আগে ওই দোকান ঘরের ছাদ ঢালাই পড়েছিল। রবিবার বিকেলে একমাত্র ছেলেকে নিয়ে ওই দোকান ঘরের ছাদে জল দিতে যান তিনি। ছাদে জল দেওয়ার সময় পা পিছলে নিচে পড়ে গিয়ে লোহার রড দিলীপবাবুর গলায় ঢুকে যায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নামখানা ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জানা পরিবারে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

