নিউজটাইম ওয়েবডেস্ক : শুরুতেই বাধাপ্রাপ্ত শীত। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ, বাংলায় জলীয় বাষ্প প্রবেশ করছে। ফলে তাপমাত্রার পারদ কিছুটা হলেও ঊর্ধ্বমুখী। আগামী দুদিন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী’ই থাকবে বলে জানিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর। নভেম্বরের শেষ সপ্তাহে ফের উত্তুরে হওয়ার দাপট বাড়বে এবং পারদ নিম্নমুখী হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে২০.১(+১) এক ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮.৪(+১) ডিগ্রি সেলসিয়াস।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি ক্রমে উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ২২ শে নভেম্বরের পর থেকে ধীরে ধীরে এই নিম্নচাপের প্রভাব কমবে। আগামী ২৪ ঘন্টায় এটি অগ্রসর হবে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু ও পুদুচেরির দিকে। এর ফলে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু তে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। সবমিলিয়ে আগামী দুদিন কলকাতা সহ বঙ্গের আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির কোন সম্ভাবনা না থাকলেও উত্তুরে হওয়া বাধাপ্রাপ্ত হবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি কাছাকাছি পৌঁছবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

