নিউজটাইম ওয়েবডেস্ক : কেন্দ্রের আনা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আগেই পথে নেমেছিলেন রাজ্যের নাগরিক সমাজ থেকে বিদ্বজ্জনেরা। এবার পথে না নামলেও স্বাক্ষর করে সিএএ, এনআরসির প্রতিবাদ জানালেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
গত ১১ ফেব্রুয়ারি থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ছোট চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার সেই মঞ্চেই সংবর্ধনা দেওয়া হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে। সিএএ, এনআরসির প্রতিবাদে আগেই সরব হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এদিন ছাত্রছাত্রী ফের সিএএ, এনআরসির প্রতিবাদে ব্যানার তৈরি করেন। সেই ব্যানারে সই করে কেন্দ্রীয় আইনের প্রতিবাদ জানান সৌমিত্র চট্টোপাধ্যায়। সই করার পর তিনি বলেন, ‘এই ওয়ালে সই করে পড়ুয়াদের প্রতিবাদকে সমর্থন করছি। ‘
সংবর্ধনার পর বেরিয়ে যাওয়ার সময়ে ওই ব্যানারে সই করতে তাঁকে অনুরোধ জানান পড়ুয়ারা। এরপর নিজেই এগিয়ে গিয়ে পকেট থেকে পেন বের করে সই করে সিএএ বিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করলেন এই বর্ষীয়ান অভিনেতা।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

