গত দু’সপ্তাহ ধরে হাসপাতালের বেডে শুয়ে কঠিন লড়াই লড়ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা । পর পর দু’বার ক্যানসারকে হারিয়ে আবারও অসুখের কবলে পড়েছিলেন অভিনেত্রী । অবস্থা এমনই হল জে ডাক্তাররাও আশা ছেড়ে দিতে বসেছিলেন । তবে আশা ছাড়েননি অভিনেত্রীর কাছের মানুষেরা । নেটিজেনরা প্রার্থনা করে গেছেন । প্রার্থনা করেছেন চেনা-অচেনা সব মানুষই । তবে শুধু কোনও মিরাকেলই পারত ঐন্দ্রিলাকে ফেরাতে । আর হলও ঠিক তাই! এ যেন মিরাকেলই বটে ।
হার্টরেট কমতে কমতে হয়েছিল ৪৬, রক্তচাপ দাঁড়িয়েছিল ৬০/৩০-এ । শরীর ফুলতে শুরু করেছিল, ঠাণ্ডাও হয়ে গিয়েছিল । তারপর? তারপর এত মানুষের প্রার্থনা বিফলে না গিয়ে হার্টরেট বেড়ে একলাফে ৯১ , রক্তচাপ বেড়ে হল ১৩০/৮০ । মিরাকেল হল । ধীরে ধীরে চিকিৎসায় সারা দিচ্ছেন ঐন্দ্রিলা । আর এই সবটা নিজের ফেসবুকে লিখে সবাইকে জানিয়েছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী । আর এই কঠিন সময়ে ঐন্দ্রিলার পরিবারের পাশে দাঁড়ালেন গায়ক অরিজিত সিং । ঐন্দ্রিলার অসুস্থতার সমস্ত খরচের ভার নিলেন সবার প্রিয় গায়ক অরিজিত সিং ।
আমরা সবাই ঐন্দ্রিলার দ্রুত সুস্থতা কামনা করি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

