নিউজটাইম ওয়েবডেস্ক : চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছে রোগী, অন্যদিকে চলছে উল্লাস-পিকনিক। এমনই বেনজির ঘটনা ঘটেছে বীরভূমের বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। শুক্রবার সকালে যথারীতি দূর-দূরান্ত থেকে রোগীরা পৌঁছেছেন স্বাস্থ্যকেন্দ্রের চক্ষুবিভাগে। কিন্তু দেখা মিলল না চিকিৎসকের।
স্বাস্থ্য কেন্দ্রে চলছে রমরমিয়ে রান্নার আয়োজন।কর্মীদের দেখা মিলল সেখানে। কিন্তু তাঁরা জানান, স্বাস্থ্যকেন্দ্রে নেই চিকিৎসকেরা তাই পিকনিকের আয়োজন করেছে তাঁরা। এই পুরো ঘটনায় স্বাভাবিকভাবেই চিকিৎসকদের দ্বায়িত্ববোধ-কর্তব্য প্রশ্নের মুখে পড়েছে।এভাবেই কী বিনা চিকিৎসায় ফিরে যাবে রোগীরা?স্বাস্থ্যকেন্দ্রে এমন পিকনিক কতটা নৈতিক? এই নিয়ে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

