নিউজটাইম ওয়েবডেস্ক : মর্মান্তিক মৃত্যু। চা বাগানের নালায় পড়ে হস্তিশাবকের প্রাণ গেল। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাট ব্লকের চাম্মুর্চি গ্রাম পঞ্চায়েতের চুনাভাটি চা বাগান এলাকায়। জানা গিয়েছে, এদিন বাগানের শ্রমিকরা বাগানের একটি নালার মধ্যে হস্তিশাবকটিকে পড়ে থাকতে দেখেন।খবর দেওয়া হয়, বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেটিকে উদ্ধার করে।বন দফতর সুত্রে খবর, হস্তিশাবকটির বয়স আনুমানিক আট থেকে নয় মাস ।
তাঁদের ধারনা,সম্ভবত রেতীর জঙ্গল থেকে হাতির দলটি ঐ এলাকায় ঢুকে পড়েছিল।সেই সময় এই বিপত্তি ঘটে।হাতির শাবকটির দেহ ময়নাতদন্তের জন্যে গরুমারায় নিয়ে যাওয়া হয়েছে। চা বাগান সূত্রে খবর, হাতির দল প্রায়ই ডায়না ও পার্শ্ববর্তী জঙ্গল থেকে চা বাগানে ঢুকে পড়ে। বুধবার বাগানে কাজ হয় নি,বৃহস্পতিবার কাজ শুরুর জন্যে শ্রমিকরা চা বাগানে ঢুকতেই নালায় মৃতদেহ দেখতে পায়।তারপরই বনবিভাগ ও বাগান কর্তৃপক্ষের কাছে খবর যায়।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

