নিউজটাইম ওয়েবডেস্ক : শুধুমাত্র নিয়মের বেড়াজাল কাল হল যাত্রীর। স্টেশনে পড়ে রইল ব্যক্তি, সকলে মৃত্যু প্রত্যক্ষ করল সামনে দাঁড়িয়েই।অন্য রাজ্য নয়, ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব শাখার টিকিয়াপাড়া স্টেশনে। অসুস্থ যাত্রীকে দেওয়া গেল না চিকিৎসা।চিকিৎসার অভাবে স্টেশনে ত্যাগ করলেন প্রাণ।এমন ঘটনার সাক্ষী থাকল আজ স্টেশনের যাত্রীরা।
আজ সকালে পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরের বাসিন্দা, এক ব্যক্তি হঠাতই স্টেশনে অসুস্থ হয়ে পড়েন। সিটি পুলিশের ট্রাফিক কর্মীদের ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা জানালে তাঁরা বলেন,রেলের কঠোর নিয়ম রয়েছে।ওই ব্যক্তিকে ট্রেনে করেই নিয়ে যেতে হবে হাওড়া স্টেশন ও তারপর হাসপাতালে। টিকিয়াপাড়ার স্টেশন মাস্টারকে জানানো হলে তিনি বলেন, ‘আমি অসহায়, মেমো দিয়েছি কিন্তু ট্রেন আসছে না।’ ৭টা৪৫ থেকে ৯টা৪৭ পর্যন্ত একই অবস্থায় পড়ে থাকে ওই ব্যক্তি। কয়েকজন যাত্রী ওই ব্যক্তিকে সুস্থ করার চেষ্টা করলেও তা বিফলে যায়। স্টেশনেই মারা যায় ওই ব্যক্তি। গোটা ঘটনায় রেলের উদাসীনতা ও অমানবিকতায় ক্ষুব্ধ যাত্রীরা। নিয়মের এ বেড়াজালে কী এই ভাবেই প্রান যাবে সাধারণ মানুষের, প্রশ্ন যাত্রীদের।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

