নিউজটাইম ওয়েবডেস্ক : বেআইনী বস্তু নিয়েই চলেছে ট্রাক। উদ্দেশ্য ছিল সেই বেআইনী পদার্থ পাচার করা। পরিকল্পনা মাফিক চলছিল সবটাই, কিন্তু বিপদ হল মাঝপথে। পুলিশের চোখকে ধোঁকা দেওয়া গেল না।লড়ি দেখেই তাঁদের সন্দেহ হয়েছিল। জানতে চেয়েছিলেন লড়ির ভিতরে কী আছে?লড়ির ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করতেই সত্যি সামনে এল।
বাংলা ঝাড়খন্ড সীমানায় আসানসোলের চৌরঙ্গী নাকা চেকিং এ মসলা বোঝাই ট্রাকে মিলল ৩০ পেটি নিষিদ্ধ কাফ সিরাপ। লড়িটি কানপুর থেকে কলকাতা যাচ্ছিল। লড়ির সামগ্রীর উচ্চতা বেশি থাকায় সন্দেহ হয় পুলিশের। তারপরেই চালককে জিজ্ঞাসাবাদ করলে নিষিদ্ধ কাফ সিরাপ এর সন্ধান পাওয়া যায়। মোট তিন হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে ।ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্তে নেমেছে কুলটি থানার পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

