নিউজটাইম ওয়েবডেস্ক : কলকাতার কসবায় অ্যাক্রোপলিস মলের কাছেই বিধ্বংসী আগুন। জানা গিয়েছে, ওই শপিং মলের পেছনে বিরিয়ানি হাটের কাছে একটি তিনতলা বাড়িতে আগুন লেগেছে। আগুনের ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা।
সকাল সাড়ে ১০ টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার পরেই শীঘ্রই খবর দেওয়া হয় দমকলে। সূত্রের খবর অনুযায়ী, প্রাথমিক ভাবে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৪ টি ইঞ্জিন । আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, তিনদিন আগেই আগুন লেগেছিল শহরের তালতলায় কাঠের গুদামে । দমকলের ১৫টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু। সঙ্গে ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

