নিউজটাইম ওয়েবডেস্ক : এক দিকে বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম (দিলু) এর “সম্প্রীতির ভারত মেলা” তারিখ ২১শে ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি। অন্য দিকে জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ তথা বাদুড়িয়া নর্থ ব্লকের তৃণমূল সভাপতি বুরহানুল মুকাদ্দীম (লিটন) এর “সম্প্রীতি মেলা” তারিখ ২১শে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর। দু জনেরই স্থান বাদুড়িয়া দিলীপ স্কুল ময়দান। বড় বড় ব্যানারে ঢেকে দেওয়া হয়েছে বাদুড়িয়া শহর।
এই ঘটনায় বাদুড়িয়ায় চায়ের দোকান থেকে সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে । বর্তমান বিধায়ক কাজী আব্দুর রহিম (দিলু) গত ১৭ বছর একই তারিখে দিলীপ স্কুল মাঠে ভারত মেলা করে আসছে বলে জানান তিনি। কংগ্রেসে থাকাকালীন ভারত মেলা শুরু করেছিলেন দিলু। গত চার বছর হল তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। লিটন গোষ্ঠীর দাবি প্রাক্তন পূর্বপ্রধান তুষার সিংহ সম্প্রীতি মেলা শুরু করেছিলেন। তুষার সিং এর মৃত্যুর পর দু বছর লিটনের নেতৃত্বে এই মেলা হয়েছে। তবে প্রশাসন সূত্রে খবর একই তারিখে এই দুই মেলা হত না। দুই হেভি ওয়েট নেতার কাজিয়ায় রীতিমতো আতঙ্কে এলাকার বাসিন্দারা। শাসকদলের মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্বের বিরুপ মন্তব্য করতে ছাড়েনি বিরোধীরা। কাকে মেলা করতে অনুমতি দেওয়া হবে সে নিয়ে রীতিমত ধন্ধে প্রশাসন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

