নিউজটাইম ওয়েবডেস্ক : সামনেই পঞ্চায়েত ভোট। আর সেই ভোটের আগে এলাকায় উন্নয়নের কাজকর্ম ক্ষতিয়ে দেখতে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রশাসনিক আধিকারিক ও প্রতিনিধিদের নিয়ে বৈঠক করতে চলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে থেকে সেই প্রশাসনিক বৈঠক শুরু হবে ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে।
বৈঠকে সংবাদ মাধ্যমের প্রবেশ নিষেধ বলে জানা গিয়েছে। তবে বৈঠক শেষে অভিষেক সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে পারেন বলে সূত্রের খবর। মূলত পঞ্চায়েত ভোটের আগে এলাকায় উন্নয়নের ক্ষতিয়ান নিয়েই বৈঠক হবে। আরও কি কি কাজ এই সময়ের মধ্যে করা যায় তা নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

