নিউজটাইম ওয়েবডেস্ক : শহরে এস এফ আই-এর লড়াকু নেত্রী ঐশী ঘোষ। দুদিনের কলকাতা সফর আজ ৩টেয় । কলেজস্ট্রীট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে হাঁটবেন তিনি। আগামীকাল সভা করবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ও প্রেসিডেন্সিতে। এবং সন্ধ্যে৬টায় পার্ক সার্কাসে এন আর সি বিরোধী অবস্থানে উপস্থিত থাকবেন ঐশী। গত একমাস ধরে শাহিনবাগর ধাঁচে যে আন্দোলন চলছে পার্ক সার্কাসে।
দিল্লিতে জেএনইউ বিশ্ববিদ্যালয়ের পড়তে গিয়ে বামপন্থী রাজনীতি হাতেখড়ি তাঁর। খুব অল্প সময়েই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি।ক্যাম্পাসে বহিরাগতদের হামলার ঘটনায় রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছেন বামপন্থী ছাত্রনেত্রী ঐশী ঘোষ। হামলায় মাথা ফেটেছিল,কিন্তু গুরুতর আহত হয়েও ঐশীর হার মানা লড়াইয়ের সাক্ষী থেকেছে গোটা দেশ।বুধবার তাঁর নেতৃত্বেই বাম ছাত্র সংগঠনের একটি সভা হওয়ার কথা ছিল দুর্গাপুরে। কিন্তু শহরে মুখ্যমন্ত্রীর উপস্থিতির কারণে কার্যত বানচাল হয়ে যেতে বসেছিল সভা।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

