নিউজটাইম ওয়েবডেস্ক : মেষ: অতিরিক্ত কাজে জড়িয়ে পড়া আজ আপনার স্বাস্থ্যের জন্য খারাপ হবে।কর্মক্ষেত্রে পাওনা থেকে উন্নতি হবে।
বৃষ: অর্থ নিয়ে ভাবনাচিন্তা না করলে আজ আপনাকে মুশকিলে পড়তে হবে। দূর-সম্পর্কের কোনও আত্মীয়র সঙ্গে আজ দেখা হতে পারে। মিথুন: অর্থনৈতিক দিক থেকে সুরক্ষিত থাকবেন। কর্মক্ষেত্রে আজ আপনি সকলের নজর কাড়বেন। কোনও অনুষ্ঠানের জন্য মন আজ ফুরফুরে থাকবে। কর্কট: আজ আপনার থেকে কেউ অর্থ ধার চাইতে পারে। কর্মক্ষেত্রে নতুন করে শুরু করতে চাইতে পারেন। সিংহ: খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ আপনার সুস্বাস্থ্যের চাবিকাঠি হবে। কর্মক্ষেত্রে আজ ব্যস্ত থাকবেন। কন্যা: কর্মক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। আজ পরিকল্পনা সফল হবে। তুলা: আজ অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চিন্তিত থাকবেন। সঙ্গীর সঙ্গে মধুর সম্পর্ক থাকবে। পারিবারিক বিবাদ বাঁধতে পারে। বৃশ্চিক: কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের সম্মুখীন হবেন। সম্পত্তি বিক্রয় করে ভালো লাভ আসবে। ধনু: পাওনা অর্থ ফেরত পাবেন। স্বাস্থ্যে ওঠানামা থাকবে। পরিবারের গুরুজনের জন্য আজ নতি স্বীকার করতে হবে। মকর: আজ সঙ্গীকে আকর্ষিত করতে পারবেন না। বাড়িতে পরিবারের সঙ্গে আজ আনন্দের সময় কাটবে। কুম্ভ: সম্পত্তিকে বড় লগ্নি করতে চাইলে বিশেষজ্ঞের মতামত নিন আজ। বাড়ির বড় কারোর স্বাস্থ্য আজ আপনাকে চিন্তায় ফেলবে। মীন: আজ খরচ কমান। বহু দিনের না হওয়া সম্পত্তি সংক্রান্ত লেনদেন আজ হয়ে যাবে। আজ কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের ভার নিতে হবে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

