নিউজটাইম ওয়েবডেস্ক : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কে নিয়ে অখিল গিরির কটুক্তির প্রতিবাদে মালদার হবিবপুর থানার কেন্দ্পুকুর এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিজেপির বিক্ষোভ।উপস্থিত ছিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ।উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু ও উত্তর মালদা বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত উপস্থিত ছিলেন এই বিক্ষোভ কর্মসূচিতে।
সম্প্রতি রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি, প্রকাশ্য মঞ্চে বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে ভারতের রাষ্ট্রপতির উদ্দেশে কুরুচিকর মন্তব্য করে বসেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশে বলতে শোনা যায়, ‘তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা?’ এরপরই রাজ্য ও রাজনীতিতে তুমুল বিতর্ক শুরু হয়। যার রেশ রয়েছে এখনও।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

