নিউজটাইম ওয়েবডেস্ক : কুলি থেকে ফুটিসাঁকো পর্যন্ত বেহাল রাজ্যে সড়ক। মুর্শিদাবাদ জেলার ফরাক্কার হলদিয়া বাদশাহী সড়কের মধ্যে অবস্থিত কুলি থেকে ফুটিসাঁকো পর্যন্ত রাস্তা। কিন্তু এই রাস্তা কয়েক বছর ধরে বেহাল থাকার কারণে নিত্যদিন ঘটে চলে দুর্ঘটনা। ফলে রাস্তায় বড় বড় খানা খন্দে পরিনত হয়েছে।
এবার রাস্তার পুর্ন সংস্করণের দাবিতে পথে নামলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী । রবিবার সকালে কুলি মোড় থেকে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এই পদযাত্রা সামিল হলেন । মুর্শিদাবাদ জেলার শেষ প্রান্ত মারুট পর্যন্ত এই পদযাত্রা করবেন বলে জানা গিয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

