নিউজটাইম ওয়েবডেস্ক : ইরফানের কণ্ঠই এই অসামান্য ট্রেলারকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে।
তিনি এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন ক্যান্সারের মতো কঠিন রোগের সঙ্গে। তবু হাল ছাড়েননি। নিজের পেশা তথা নেশা অভিনয় যে তাঁকে আজও আঁকড়ে রেখেছে, তা আরও একবার এই ট্রেলারে বুঝিয়ে দিলেন ইরফান। ইরফানের কণ্ঠই এই অসামান্য ট্রেলারকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। রোগের সঙ্গে লড়াইয়ের মাঝেই এই ট্রেলারে ইরফান দিলেন জীবন দর্শন নিয়ে একটি অমোঘ বার্তা..যা খানিকটা কবীর সুমনের সেই গানকে মনে করিয়ে দেয় ‘হাল ছেড়োনা বন্ধু..’! ফিল্মের প্রচারে উপস্থিত না থাকতে পারার আফসোস সঙ্গে নিয়েই করিনা, রাধিকা মদন অভিনীত এই ফিল্মের প্রথম ট্রেলার একাই মাত করলেন ইরফান। আগামী ১৩ ফেব্রুয়রি আসছে ছবির মূল ট্রেলার। তার আগে ইরফানের বার্তা, জীবনে পরিস্থিতি যাই আসুক তাকে উপভোগ করুন। ইতিবাচক থাকার মধ্যেই জীবনবোধ লুকিয়ে থাকে। আর সেই ধরাণাতেই যে ফিল্মের গল্প এগিয়েছে তা জানাতে ভোলেনি ইরফান। জানাতে ভোলেননি রঙ্গমঞ্চের এই অভিনেতা , জীবনের রঙ্গমঞ্চেই সমান দাপটে ‘স্ক্রিন স্পেস’ ধরে রেখে লড়াই চালাচ্ছেন! আর এবার অপেক্ষা ইরফানের আরোগ্যের, আর সুস্থ ইরফানের স্ক্রিন দখল করার।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

