ফের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল এক কিশোরীর । হুগলির বৈদ্যবাটির ২৩ নম্বর ওয়ার্ডের ঘটনা । বছর ১৫-এর ওই কিশোরী মারা যায় ডেঙ্গু আক্রান্ত হয়ে । মৃতের নাম কায়ানাত পারভীন । অভিযোগ গত কয়েকদিন ধরেই সে জ্বরে ভুগছিল । গতকালই তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হলে রাতের দিকে তার মৃত্যু হয় । পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতি হয়েছে , অন্যদিকে স্থানীয়দের অভিযোগ এলাকা ঠিক মতো পরিষ্কার না হওয়ায় এই সমস্যা বাড়ছে । যদিও এই বিষয়ে পুরসভার কোনও প্রতিক্রিয়া মেলেনি ।
তবে দিন দিন যেভাবে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ তাতে সমস্যা দূর করার চেষ্টা না করা হলে, এই সমস্যা মহামারিতে পরিণত হতে বেশী সময় লাগবেনা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

