নিউজটাইম ওয়েবডেস্ক : আজ থেকে শুরু হলো উত্তরপূর্ব ভারতের বৃহৎতম সম্প্রীতির মিলন মেলা, বোল্লা-মেলা। চারদিন ব্যাপী মেলায় প্রতিদিন লক্ষাধিক মানুষের আগমন ঘটে। দুই বছর করোনা কাল কাটিয়ে এবছর আজ শুরুর দিন সকাল থেকেই পুন্যার্থীদের ঢল। বোল্লা কালীর পুজো উপলক্ষে আয়োজিত এই মেলার বিশেষত্ব হলো হিন্দু মুসলিম খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষই সমান ভাবে অংশগ্রহণ করেন। মেলার একই প্রাঙ্গনে হিন্দুদের কালীমন্দির ও মুসলিমদের ঈদগা এবং কবরস্থান রয়েছে। যা অন্য আর কোথাও দেখা যায় না। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই মেলার দিন গুলিতে কাঁধে কাঁধ মিলিয়ে পরস্পরের ধর্মের পবিত্রতা রক্ষা করেন।
বোল্লা মেলায় বাংলা ও বাংলার বাইরের বিভিন্ন রাজ্য এমনকি বাংলাদেশ নেপাল ভুটান থেকেও পুন্যর্থীরা এসেছেন।আজ থেকে সাড়ে চারশোর বেশি বছর আগে এলাকার জমিদার মুরারি মোহন চৌধুরী ও এলাকার কৃষকরা জমি সংক্রান্ত বিবাদে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে যান। মামলার রায় ঘোষণার দিন বোল্লা কালীর থানে জমিদার মানত করেন যে জয়ী হলে ধুমধাম করে পুজো দিবেন। সেই মামলায় জয়ী হলে রাসপূর্ণিমার পরের শুক্রবার পূজা দিয়ে শুরু করেন মেলা। সেই থেকে একই নিয়মে প্রত্যেক বছর রাসপূর্ণিমার পরের শুক্রবার বোল্লাকালীর পূজা ও মেলার আয়োজন হয়ে আসছে। বছরের অন্যান্য শুক্রবার অন্নভোগ সহ মায়ের পূজা হলেও আজ তন্ত্র মতে মূল পূজা হয় কিন্তু কোন অন্নভোগ হয় না।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

