নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে একের পর এক বেআইনী গাঁজা পাচারের পর্দা ফাঁস। এবার মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে উদ্ধার হল গাঁজা ।বুধবার রাতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ওমরপুর জাতীয় সড়কের ওপর থেকে দুইজন গাঁজা পাচারকারীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার গাঁজা।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জঙ্গিপুরের পুলিশ সুপার ভোলানাথ পান্ডে জানান, পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়। ৪০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ৪০০ কেজি গাঁজার যার আনুমানিক বাজার মূল্য ৫০ লক্ষ টাকা।জানা গিয়েছে, ধৃতদেরকে ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানাবেন বলে পুলিশ ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

