নিউজটাইম ওয়েবডেস্ক : কুলিক এক্সপ্রেসে এক বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ার ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ স্টেশনে।বৃহস্পতিবার সকালে রাধিকাপুর থেকে হাওড়াগামী ট্রেন কুলিক এক্সপ্রেস কালিয়াগঞ্জে এসে দাঁড়ায়। সেই সময় সাফাই কর্মীরা দেখেন এক বৃদ্ধ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।
তাঁরা দেখেন ওই বৃদ্ধার চোখ এবং মুখে রক্তের দাগ।এরপরই সাফাইকর্মীরা সঙ্গে সঙ্গে রেল পুলিশকে খবর দিলে তাঁরা ওই বৃদ্ধার দেহ উদ্ধার করে। বৃদ্ধার কাছ থেকে একটি ব্যাঙ্কের পাসবুক উদ্ধার হয়েছে।সেই নথি থেকে জানা গিয়েছে, বৃদ্ধার নাম চম্পা দেবী এবং তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা হিসেবে উল্লেখিত করা হয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

