নিউজটাইম ওয়েবডেস্ক : মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত হাতিনগর ওস্থিয়া এলাকায়, ধারালো অস্ত্রের আঘাতে খুন হল এক ব্যক্তি।মৃতের নাম আহাম্মুদ মণ্ডল।জানা গিয়েছে, বুধবার সন্ধ্যার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এরপর বৃহস্পতিবার সকালে তার দেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁকে টেনে নিয়ে গিয়ে গাছের সঙ্গে বেঁধে খুন করা হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বহরমপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন । সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

